ঘরে ঢুকে ছুরিকাঘাত, আ.লীগ নেতার চিকিৎসাধীন মায়ের মৃত্যু

০৬ জুলাই ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৯:৪৯ PM
কবিরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হোসনে আরা বেগম মারা গেছেন

কবিরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হোসনে আরা বেগম মারা গেছেন © প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হোসনে আরা বেগম (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের কামাল কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলার সময় নারীর ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়। আত্মগোপনে থাকা কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খাঁন ওরফে কামাল কোম্পানির মা হোসনে আরা বেগম।  

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বৃদ্ধা নারী হোসনে আরা বসত ঘরে একা ছিলেন। তখন পরিবারের অন্য সদস্যরা ঘরে ছিলেন না। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে একা পেয়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়। এরপর তার দুই কান ছিঁড়ে শরীরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও ঘরের ভেতর বিছানার নিচে থাকা সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। 

বৃদ্ধার নাতি সালমান এসে দেখেন, তার দাদি রক্তাক্ত অবস্থায় সামনের কক্ষে অচেতন হয়ে পড়ে আছে। তাৎক্ষণিক তার চিৎকারে শুনে সবাই এগিয়ে আসেন। তার দাদিকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ধর্ষণের হুমকিসহ নানা অভিযোগে অভিযুক্ত সেই ছাত্রলীগ নেতা এখন প্রভাষক থেকে সহকারী অধ্যাপক 

নিহত বৃদ্ধার ছেলে মাইনউদ্দিন অভিযোগ করে বলেন, ‘এটি কোনো চুরি নয়, এটি ডাকাতি।’  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, নিহতের ছেলে মাইন উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহত হোসনে আরা বেগম সব সময় শরীরে স্বর্ণালংকার ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা লোককে চিনে ফেলায় তাকে গুরুতর জখম করে। এটি কোনো ডাকাতির ঘটনা না, একাধিক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9