রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত এইচএসসি পরীক্ষার্থী

০৩ জুলাই ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়

আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয় © ফাইল ফটো

রাজধানীর গ্রিন রোডে রিনা ত্রিপুরা নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ওপর ছুরি দিয়ে হামলা চালিয়েছে কয়েকজন ছিনতাইকারী। এতে গুরুতর আহত ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) গ্রিন রোডে মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলের সামনে এই ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থীর ভাই জুয়েল ত্রিপুরা জানান, তাঁর বোন রিনা (২০) ধানমন্ডির মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। থাকেন গ্রিন রোডে কলেজটির হোস্টেলে। গত বছর এই কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তবে সেবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় ফেল করেন রিনা। ৭ জুলাই তাঁর আইসিটি পরীক্ষা দেওয়ার কথা।

এ জন্য দেশের বাড়ি বান্দরবানের থানচি উপজেলা থেকে বাসে করে আজ ভোরে কলাবাগানে নামেন রিনা। সেখান থেকে তিনি রিকশায় হোস্টেলের উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে তাঁকে ছুরিকাঘাত করে তাঁর দুটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র ছিল।

ছুরিকাঘাতে আহত রিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান জুয়েল। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীর মাথায় ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

 

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9