দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত, গুরুতর আহত কলেজছাত্র ভাই

০৩ জুলাই ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
জনি দাশ (১৬)

জনি দাশ (১৬) © সংগৃহীত

হবিগঞ্জ শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জনি দাশ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই জীবন দাশ জয়। তিনি বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা জানান, রাতে চুরির উদ্দেশ্যে একাধিক ব্যক্তি তাদের বাসায় প্রবেশ করে। চোরদের একজনকে ধরে ফেললে দুর্বৃত্তরা জনি ও তার বড় ভাইয়ের ওপর অতর্কিত ছুরি নিয়ে হামলা চালায়। এতে তারা দুজনেই রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। জীবন দাশ জয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জনি দাশ হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘতলা গ্রামে। জনির বাবা নর্ধন দাশ শহরের চৌধুরীবাজার এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার এম এন এন সাকেদুর রহমান বলেন, "ঘটনার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আটকের জন্য অভিযান চলছে।"

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9