এইচএসসি পরীক্ষার্থীকে হত্যার জেরে অভিযুক্তের বাড়িতে আগুন

০৩ জুলাই ২০২৫, ০৯:০২ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৪:৩৭ PM
হত্যাকাণ্ডে অভিযুক্তের বাড়িতে আগুন দেয় জনতা

হত্যাকাণ্ডে অভিযুক্তের বাড়িতে আগুন দেয় জনতা © সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতী হত্যার জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা চারটি বসতঘরে আগুন দিয়েছে। হত্যাকাণ্ডের পরদিন বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার ধলু ফকির বাজার এলাকায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। 

এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে ৩০-৪০ জন শিক্ষার্থীর নেতৃত্বে শতাধিক মানুষ শাকিল মীরের পরিবারের চার সদস্য হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। দাদা কাসেম মীর, বাবা রশিদ মীর, চাচা সানু মীর ও জসিম মীরের বসতবাড়িতে এ আগুন দেওয়া হয়।

এ সময় স্থানীয়দের অনেকে আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে মঙ্গলবার ধলু ফকির বাজার এলাকায় কথাকাটাকাটির জেরে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

আরও পড়ুন: কুবিতে র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে থাপ্পড়, ‘আমরা তোদের বাপ লাগি’ বলে গালি

অভিযুক্ত শাকিল মীর ঘটনার সময় ফাহিমের বাবা জাকির হোসেন বয়াতীকেও ছুরিকাঘাত করেন। তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, খুনের ঘটনাটি তদন্ত চলছে। আসামি ধরতে অভিযান চালানো হচ্ছে। অগ্নিসংযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬