ইবির বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

২৮ জুন ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:৪৩ PM
নিহত পুলিশ সদস্য হাফিজুর রহমান

নিহত পুলিশ সদস্য হাফিজুর রহমান © সংগৃহীত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস ও বালুবাহী ট্রাকের মাঝে চাপা পড়ে হাফিজুর রহমান নামের পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় পুরাতন হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি কুষ্টিয়া হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ১০ চাকার ট্রাকটি বালু নিয়ে কুষ্টিয়া থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। হাইওয়ে পুলিশের একটি টিম রাস্তায় ডিউটিরত ছিল এ সময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের মাঝে চাপা পড়ে তার মৃত্যু হয়।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬