ইবিতে বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ, কুষ্টিয়া পবিসের সঙ্গে চুক্তি

২০ মে ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৫:০৩ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইনডোর টাইপ ১০/১৪ এমভিএ ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবহার করতে পারবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

মঙ্গলবার (২০ মে) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইসমাত কামাল চুক্তিতে সই করেন।

এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলীসহ বিশ্ববিদ্যালয় ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ৪০ শতাংশ জমি দেবে। এই জমি ব্যবহার বাবদ কোনো ধরনের অর্থ দিতে হবে না। চুক্তির আওতায়, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে বটতৈল গ্রিড উপকেন্দ্র থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় ২৮ কিমি ৩৩ কেভি সোর্স লাইন, একটি ইনডোর টাইপ ১০/১৪ এমভিএ ৩৩/১১ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্র (সাবস্টেশন) নির্মাণ করবে।

তা ছাড়া সাবস্টেশনসহ বিদ্যুৎ সরবরাহ লাইন বিভিন্ন ইক্যুইপমেন্টস ও তার ব্যবস্থাপনা ও সমিতি নিজস্ব অর্থায়নে সম্পন্ন করবে। উপকেন্দ্র বা সাব-স্টেশনের জন্য নির্দিষ্ট ভূমিতে সাবস্টেশন পরিচালনার সংশ্লিষ্ট অবকাঠামো ছাড়া অন্য কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাবে না।

চুক্তির আলোকে দ্বিতীয় পক্ষ (কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি) ৩৩ কেভি সোর্স লাইন এবং উপকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি সরবরাহ করবে। প্রথম পক্ষ (ইসলামী বিশ্ববিদ্যালয়) ক্যাম্পাসের অভ্যন্তরে প্রয়োজন অনুযায়ী ১১ কেভি, ০.৪ কেভি, ০.২৪ কেভি লাইন নির্মাণ এবং প্রাইমারি মিটারিং ইউনিট ব্যয় বহন করবে। দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে অগ্রাধিকার ভিত্তিতে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করবে। তবে উপকেন্দ্রের ক্ষমতা মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের পর পার্শ্ববর্তী এলাকায় দ্বিতীয় পক্ষ জনস্বার্থে প্রস্তাবিত উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। 

উপকেন্দ্র নির্মাণ, পরিচালনা রক্ষণাবেক্ষণ কাজের জন্য দ্বিতীয় পক্ষ অথবা তার ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি প্রথম পক্ষের নির্ধারিত অভ্যন্তরীণ রাস্তা ব্যবহার করে সার্বক্ষণিকভাবে যাতায়াত করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমিতির নীতি-নির্দেশিকা রেট শিডিউলের আলোকে ব্যবহৃত বিদ্যুতের বিল নগদ মূল্যে পরিশোধ করবে।

উল্লেখ্য যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক সংশোধিত রেট শিডিউল প্রযোজ্য হবে।

জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9