সেনাবাহিনীর অভিযানে ১৯ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার

২৮ জুন ২০২৫, ১২:১৯ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০১:০১ AM
গাঁজাসহ আটক নারী

গাঁজাসহ আটক নারী © টিডিসি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজা, নগদ টাকা ও একটি পাসপোর্টসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২৭ জুন ) বাংলাদেশ সেনাবাহিনীর শাহজীবাজার ক্যাম্পের লেফটেন্যান্ট রওনক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

অভিযানে পাইকপাড়া গ্রামের তালুকদার বাড়ি থেকে মোছা. রিফা আক্তারকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. আকলাছ মিয়া সরকারের মেয়ে এবং মো. সুমন মিয়ার স্ত্রী। অভিযানের সময় তার স্বামী মো. সুমন মিয়া (২৪) পালিয়ে যায়। তিনি স্থানীয় মরম আলী ও সাফিয়া খাতুনের ছেলে।

এসময় ১৯ কেজি গাঁজা, নগদ ৪১ হাজার ৫০০ টাকা এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল্লা বাদী হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬