পুলিশের বিশেষ অভিযান, সারা দেশে গ্রেপ্তার ১৭৮২

২০ জুন ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১২:১০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৯ জন রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর শুক্রবার (২০ জুন) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৮২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এসময় একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২টি একনলা, ৪৬ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা, ৩টি চাকু, একটি লোহা কাটার কেচি, ২টি শাবল, ৬টি এলজি, ২টি চাপাতি, ৪টি ছুরি, ৭টি তরবারি, ২টি হাসুয়া, একটি ড্রেগার এবং একটি রাইফেলের বাট জব্দ করা হয়েছে।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬