গরুর মাংস নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, বরপক্ষ ফিরে গেল কনে ছাড়াই

১০ জুন ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০১:৩০ PM
বিয়েতে গরুর মাংস কম দেওয়া নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের

বিয়েতে গরুর মাংস কম দেওয়া নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের © টিডিসি ফটো

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশন নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ অন্তত ২৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা গ্রামের আবু বক্কর (২৪) এবং চরপাকেরদহ ইউনিয়নের আছাদুল্লাহর মেয়ের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। তবে আনুষ্ঠানিকতা বিলম্বে হওয়ায় এবার আয়োজন করা হয় বিবাহ অনুষ্ঠান।  

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের যোগ্যতা নির্ধারণ হচ্ছে

আয়োজনে খাবার পরিবেশনের সময় বরপক্ষ অভিযোগ করেন, গরুর মাংস তাদের প্রত্যাশামতো দেওয়া হয়নি। এ নিয়ে প্রথমে কথাকাটাকাটি, পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের প্রায় ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে আছেন আব্দুল মাজেদ সরদার, রিপন সরদার, বাবু, লাভলু, শহিদুল্লাহ, বাবুর্চি বুরুজ, আল আমিন, মাহফুজসহ কনের নানা আব্দুল মালেক।  

বর আবু বক্করের চাচা আব্বাস আলী জানান, কনে পক্ষের লোকজন হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করে এবং পাঁচটি মোটরসাইকেল এখনো আটকে আছে।খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বরপক্ষকে উদ্ধার করে।

ওসি হাসান আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9