বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

০৩ জুন ২০২৫, ১২:১৪ AM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:৪৮ PM
যশোর জেলা

যশোর জেলা © সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলার শাহাজাদপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। আজ সোমবার (২০ মে) বিকেলে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক বড় ভাই পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তাকে আটকের চেষ্টা চলছে।

নিহত যুবকের নাম শিহাব উদ্দিন (২১)। তিনি শাহাজাদপুর গ্রামের মহিদুল ইসলামের ছোট ছেলে।

আরও পড়ুন: সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানাল কারিগরি বোর্ড

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, দুপুরে বাইসাইকেল ব্যবহারের বিষয় নিয়ে শিহাবের সঙ্গে তার বড় ভাই সুমন হোসেন (২৫)-এর কথাকাটাকাটি হয়। বিকেলে সেই বিরোধ চরমে ওঠে। একপর্যায়ে সুমন ঘর থেকে ছুরি এনে শিহাবের পিঠের বাম পাশে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শিহাব।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজিব হোসেন জানান, নিহতের শরীরে গভীর আঘাতের চিহ্ন রয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে ছুরির কোপ বুক পর্যন্ত পৌঁছেছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বাইসাইকেল নিয়ে পারিবারিক তুচ্ছ ঘটনা থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল ঘিরে রেখেছে।

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬