ট্রেনের ২৯ টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

০১ জুন ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৬:৪১ PM
গ্রেপ্তার সৌরভ হোসেন

গ্রেপ্তার সৌরভ হোসেন © সংগৃহীত

ঢাকা-কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন তারিখের এগারো সিন্ধুর গোধূলি, প্রভাতী ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২৯টি আসনের টিকিটসহ সৌরভ হোসেন (২৫) নামের এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

আজ রবিবার (১ জুন) সকাল ১০টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

রেলওয়ে পুলিশ জানায়, সৌরভ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ (Kishorganj Train Ticket buy sell and exchange messenger Group)-এর সক্রিয় সদস্য। তিনি এ পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে, অর্থাৎ ১৮০ টাকার টিকেট ৪৫০ বা ৫০০ টাকায় আগ্রহী যাত্রীদের কাছে বিক্রি করতেন। তিনি নিজের ও পরিচিত সাতজনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে আটটি রেলওয়ে আইডি খোলে নিয়মিত ঢাকা-কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন হতে সংগ্রহ করে থাকেন। পরে তিনি ওই গ্রুপের মাধ্যমে আগ্রহী যাত্রীদের কাছে টিকিট বিক্রয় করে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা সংগ্রহ করেন। এরপর গ্রাহকের মোবাইলে টিকিটের পিডিএফ কপি পাঠিয়ে দেন। তার আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now