ঈদযাত্রা: ১১ জুনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ

০১ জুন ২০২৫, ০৭:৩২ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১০:৪৫ AM
ট্রেনের টিকিট

ট্রেনের টিকিট © সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে ইচ্ছুক যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট অগ্রিম ও বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। আজ রবিবার (১ জুন) বিক্রি হচ্ছে ১১ জুনের ট্রেনের টিকিট।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি। এবারের ঈদ যাত্রায় যাত্রীদের বাড়তি ভোগান্তি এড়াতে শতভাগ আসন অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

রেলওয়ের ঈদ পরিকল্পনা অনুযায়ী, ঈদের পরবর্তী সাত দিনের ফিরতি ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে। আজ ১ জুন বিক্রি হচ্ছে ১১ জুনের টিকিট। এরপর ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

এই টিকিটগুলো ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময়ই উল্লেখ করতে হবে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬