বিএনপি-জামায়াত সংঘর্ষ, মামলা দায়ের

২০ মে ২০২৫, ০৮:৪৪ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৮:১২ PM
আটঘরিয়া থানা, পাবনা

আটঘরিয়া থানা, পাবনা © টিডিসি ছবি

পাবনায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনার পাঁচদিন পার হলেও এলাকার বিরাজ করছে থমথমে পরিস্থিতি, মোতায়েন করা রয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান। 

তিনি জানান, আজ মঙ্গলবার (২০ মে) দুই পক্ষ থেকে পৃথক এজাহার দিয়েছে। তারপর মামলা হিসেবে রুজু করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে মামলা দুটির আসামিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি।

জানা গেছে, বিএনপির দায়ের করা মামলার বাদী হলেন, আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন। মামলায় জামায়াতের নামীয় ১২৪ জন এবং অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। এই মামলায় উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: সামাজিক মাধ্যমে হাস্যরস, হাসনাত আবদুল্লাহ’র উদ্দেশ্যে কী বলেছেন বিএনপি নেতা দুদু?

অপরদিকে, জামায়াতের পক্ষ থেকেও একটি মামলা দায়ের করেছে মামলার বাদি আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নকিবুল্লাহ। মামলায় বিএনপির নামীয় ৩৬ জন এবং অজ্ঞাতনামা ১২০-১৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় উপজেলা জামায়াতের অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগ করা হয়েছে। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, ‘মামলা দুটি আমরা তদন্ত করে দেখছি। ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রি (অনার্স) কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে গত ১৫ মে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুই দলের দলীয় কার্যালয় এবং ২৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনা উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

সকাল থেকেই ভ্যাপসা গরম, আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে চিকিৎসা, যাতায়াত, মোবাইল ভাতা— কোন গ্রেডে ক…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ১৫ জন উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, দেখা যাবে ওয়েবসাই…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9