ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীকে ফেলে দিল ছিনতাইকারীরা

০৭ মে ২০২৫, ০৬:৩৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ PM
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) © সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিনতাইকারীদের ধাক্কায় পড়ে গুরুতর আহত হয়েছেন আফতাব আহমেদ আবির (২০) নামে এক কলেজ শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবির সম্প্রতি উত্তরা ইউনাইটেড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর দক্ষিণখান আশকোনায় ভাড়া বাসায় বসবাস করেন।

আবিরের বাবা আলাউদ্দিন আল আজাদ জানান, মঙ্গলবার বিকেলে আবির বাসা থেকে গোপিবাগে নানা ও চাচার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। রাত ৯টার দিকে কমলাপুর থেকে ট্রেনের ছাদে উঠে বিমানবন্দর স্টেশনের দিকে যাচ্ছিলেন তিনি। ক্যান্টনমেন্ট স্টেশন এলাকায় পৌঁছালে তিন থেকে চারজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। মারধর করে তার কাছ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬