গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী ও সৎ ছেলে গ্রেপ্তার

৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৩ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৯ PM
স্বামী আব্দুর রশিদ ও সৎ ছেলে জিসান

স্বামী আব্দুর রশিদ ও সৎ ছেলে জিসান © টিডিসি ফটো

যশোরের মনিরামপুরে গৃহবধু স্বরুপজান ওরফে সাথী (৩৩) হত্যাকান্ডের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার অভিযোগে নিহতের স্বামী আব্দুর রশিদ (৪৫) এবং সৎ ছেলে জিসানকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

একইসাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র কুড়াল ও শীলের নড়া উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার রনওক জাহান।

পুলিশ সুপার জানিয়েছেন, অভয়নগর থানাধীন শংকরপাশা এলাকা থেকে প্রধান সন্দেহভাজন স্বামী আব্দুর রশিদ মিন্টু এবং সৎ ছেলে জিসানকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সাথী আক্তারকে হত্যার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও শীলের নড়া জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

মনিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, গৃহবধূ সাথি হত্যাকাণ্ডের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় হত্যা কাজে ব্যবহৃত কুড়াল ও শীলের নুরা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ওসি আরও জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে আসামীরা জানিয়েছে।

এর আগে, গত সোমবার (২৮ এপ্রিল) সকালে খাটুয়াডাঙ্গা গ্রামস্থ আব্দুর রশিদ মিন্টুর চাতাল ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মনিরামপুর থানায় এজাহার দায়ের করে।

এদিকে, হত্যাকাণ্ডের শিকার সাথির মরদেহ ময়না তদন্ত শেষে মঙ্গলবার মাগরিব বাদ গ্রামের বাড়ি কাজিয়াড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিএনপির ছয় নেতাকে ডেকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতাকর্…
  • ২৮ মার্চ ২০২৬
জলবায়ু পরিবর্তনে বাড়ছে অ্যালার্জির ঝুঁকি
  • ২৮ মার্চ ২০২৬
ভেনেজুয়েলায় শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলক ছুটি ঘোষণা
  • ২৮ মার্চ ২০২৬
ঢাকার বাতাসের মানে আজ উন্নতি
  • ২৮ মার্চ ২০২৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
  • ২৮ মার্চ ২০২৬
দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ১৬ কর্মকর্তাকে দায়িত্ব দিল…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence