হত্যা মামলার আসামি অভিনেতা সিদ্দিক জনতার হাতে আটক 

২৯ এপ্রিল ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩১ PM
সিদ্দিকুর রহমানকে আটকের দৃশ্য

সিদ্দিকুর রহমানকে আটকের দৃশ্য © সংগৃহীত

জুলাই-আগস্ট গণহত্যা মামলার তালিকাভুক্ত আসামি জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সিদ্দিক হঠাৎ নিজ এলাকায় দেখা দিলে ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলে। পরে তাকে আটক করে থানায় সোপর্দ করে।

এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার বলেন, স্থানীয় জনগণ সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকার নিজ বাড়ি দেলোয়ার টাওয়ারে অবস্থান করছিলেন অভিনেতা সিদ্দিক। ওই দিন সন্ধ্যায় এক বন্ধুসহ কথিত দুলাভাইয়ের বাড়িতে আড্ডা দিচ্ছিলেন তিনি। এ খবর পেয়ে তাকে আটকের জন্য বাড়ির সামনে অবস্থান নেন স্থানীয় বিএনপি নেতা কর্মীসহ ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। এদিকে বাড়ির সামনে অনেক লোকজনের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বন্ধু ও তার দুলাভাই সিদ্দিককে দ্রুত পালানোর পরামর্শ দেয়। তাদের পরামর্শে সিদ্দিক কৌশলে পালিয়ে যায়। 

চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা খাতের নীতি ও পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে মাহ্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৮ জনকে টাকা দেওয়া হলেও তালিকায় নেই নাম, নায়েমে সাড়ে ৩ কোট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপ করুন মেট্রোরেলে, মিলবে মাসিক ভাতা ও সনদ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬