চট্টগ্রামের আনোয়ারা ইউনিয়ন পরিষদে চুরির ঘটনায় উদ্বেগ

২৮ এপ্রিল ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন ৭নং সদর ইউনিয়ন পরিষদে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৭ এপ্রিল) রাতে এ চুরির ঘটনা ঘটে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে পরিষদে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান পরিষদের গ্রাম পুলিশ মো. বাবুল (৪৯)। পরে বিষয়টি পরিষদ সদস্য এবং কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন মিত্র বলেন, ‘ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।’

ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হা-মীম আহমেদ জানান, চোরের দল পরিষদের সার্ভার রুমের তালা ভেঙে কম্পিউটার মনিটর (২টি), সিপিউ, হার্ডডিস্ক, চেকবই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং গতকাল সংগৃহীত ওয়ারিশ ও ট্রেড লাইসেন্স ফি'র টাকা এবং কিছু ডিভিডি চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘ইউনিয়ন পরিষদে চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

চুরির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬