ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপিসহ সাতজন গ্রেফতার

২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৫ PM
ডিবি

ডিবি © সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিলবিরোধী অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন— চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলম (৬৯), তুরাগ থানা ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম বাবু (৪৯), বংশাল থানা ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ওয়ারেজ সিকদার (৪৮), তুরাগ থানা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলম (৪০), যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহীদুল হক চৌধুরী রানা (৫৪), স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ঝটিকা মিছিল সমন্বয়কারী জাহিদুল ইসলাম তুষার (৩০) এবং তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মো. রেজাউল করিম (৪৭)।

ডিবির তথ্যমতে, ২৭ এপ্রিল দুপুর ৩:৩০টায় ধানমন্ডি এলাকা থেকে মো. জাফর আলমকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। একই দিনে বংশাল থানাধীন এলাকায় দুপুর ১:৪৫টায় মো. ওয়ারেজ সিকদার এবং ৩:১৫টায় ইংলিশ রোড থেকে মো. শাহেদ আলমকে গ্রেফতার করা হয়। সকালে গোপীবাগ এলাকা থেকে শহীদুল হক চৌধুরী রানা এবং সন্ধ্যায় কামারপাড়া থেকে মো. সিরাজুল ইসলাম বাবুকে আটক করে ডিবির অন্যান্য দল। রাতে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম তুষারকে গ্রেফতার করা হয়।

পরের দিন, ২৮ এপ্রিল রাত ১২:৩০টায় উত্তরা পূর্ব থানার ১৮ নম্বর সেক্টর থেকে মো. রেজাউল করিমকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।

ট্যাগ: ডিবি
সংকট সমাধানে ববিতে ‘ক্যাম্পাস-২’ বিবেচনার আশ্বাস শিক্ষামন্ত…
  • ২৫ জুন ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, মিলবে যে ৫ কেন…
  • ২৫ জুন ২০২৬
শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৫ জুন ২০২৬
দুপুরে ভাত খেয়েই চোখে ঘুম? অফিসে বসেই সতেজ থাকার জাদুকরী উপ…
  • ২৫ জুন ২০২৬
৪৭তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
  • ২৫ জুন ২০২৬