আওয়ামী লীগ নেতা মন্টু গ্রেপ্তার

২৮ এপ্রিল ২০২৫, ১১:১৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
অসিত দাস মন্টু

অসিত দাস মন্টু © সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অসিত দাস মন্টু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।  রবিবার  (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে শহরের পোস্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দিলিপ কান্ত নাথ  

জানা গেছে, গ্রেপ্তারকৃত অসিত দাস মন্টু হাসপাতাল সড়কের বাসিন্দা মৃত উপেন্দ্র চন্দ্র দাসের পুত্র। তিনি  উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

এ বিষয়ে  শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলিপ কান্ত নাথ জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে অসিত দাস মন্টুকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।  তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার একজন আসামি।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬