পাওনা টাকা নিয়ে ঝগড়া, বন্ধুর হাতে বন্ধু খুন

২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কু‌ড়িগ্রা‌মে পাওনা টাকা‌কে‌ কেন্দ্র ক‌রে ঝালমু‌ড়ি বি‌ক্রেতা বন্ধুর ছুরিকাঘাতে এক মসলা বি‌ক্রেতার মৃত্যু হ‌য়ে‌ছে। রবিবার (২৭ এপ্রিল) দুপু‌রে উলিপুর উপ‌জেলার পান্ডুল ইউনিয়নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। এদিন রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

নিহত ব‌্যক্তির নাম মাহবুল হো‌সেন (৪৪), তি‌নি পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বানু শে‌খের ছে‌লে। অপরদি‌কে ঘাতক আলেপ উদ্দিন (৫১) একই এলাকার কুড়ারপার গ্রা‌মের আছম উদ্দি‌নের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্র জানায়, নিহত মাহবুল হো‌সেন ফে‌রি ক‌রে মসলা বিক্রয় ক‌রতেন। অপরদি‌কে আলেপ উদ্দিনও গ্রা‌মে ফে‌রি ক‌রে ঝালমু‌ড়ি বিক্রি ক‌রতেন। এক পর্যা‌য়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ও‌ঠে। বন্ধুত্ব সুবাদে মাহবুল আলেপ উদ্দি‌নের কা‌ছে টাকা ধার নেন। রবিবার আলেপ উদ্দি‌নের বা‌ড়ির সাম‌নে দি‌য়ে মাহবু‌ল যাওয়ার প‌থে তার পথ‌রোধ করা হয়। প‌রে পাওয়া টাকাকে কেন্দ্র ক‌রে উভ‌য়ের মধ্যে বাক‌বিতণ্ডা হ‌লে আলে‌পের হা‌তে থাকা চাকু দি‌য়ে তা‌কে আঘাত করা হয়। প‌রে স্থানীয়রা মাহবুল‌কে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত‌ ঘোষণা ক‌রেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান ব‌লেন, এ ঘটনায় মামলা ন‌থিভূক্ত হ‌য়ে‌ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার ক‌রা হ‌য়ে‌ছে। মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য কু‌ড়িগ্রাম ম‌র্গে রয়েছে।

জনবল নিয়োগ দেবে ব্র্যাক, কর্মস্থল ঢাকা
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
কলকাতা-লাহোরকে পেছনে ফেলে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ মিনারে ডাকসুর সব নেতার না যাওয়ার কারণ ব্যাখ্যা জুমার
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
সাইনবোর্ডেই সীমাবদ্ধ শহীদ আব্দুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন, শ…
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশে ইফতার করে ফেসবুক পোস্টে যা লিখলেন জার্মান ফুটবলার…
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬