সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

২৭ এপ্রিল ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM
সীমান্ত

সীমান্ত © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওবায়দুল (২৩) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে  ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে সীমান্তের যাদবপুর বিওপির ওপারে ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের কাছে তার  মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। 

স্থানীয়রা জানান, শনিবার রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ঘিরে ফেলে। বিএসএফ’র হাত থেকে অন্যান্য বাংলাদেশিরা পালিয়ে আসলেও ওবায়দুল বিএসএফের হাতে ধরা পড়ে।  পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল ইসলাম বলেন,  শনিবার (২৬ এপ্রিল) রাতে ১০ থেকে ১২ বাংলাদেশি ভারতে যান। তারা ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল প্রাণ হারান। নিহত ওবায়দুল উপজেলার গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।  

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তের ভারতীয় অংশে ২০০ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে ছিল। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বিএসএফ কমান্ডার ফোন করে বিষয়টি জানায়। মরদেহটি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। মরদেহটি বাংলাদেশির নিশ্চিত হলে তারা আমাদের কাছে হস্তান্তর করবে। তবে যতক্ষণ না মরদেহটি শনাক্ত করা হচ্ছে, তার আগে কিছুই বলা যাচ্ছে না।

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬