বিষপানে কৃষকের আত্মহত্যা

২৭ এপ্রিল ২০২৫, ০১:০৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আকরাম হোসেন (৪০) নামের এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ ধাতুয়াকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন ওই গ্রামের মৃত বাচ্চু আকন্দের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আলাদা ঘরে ঘুমাতে যান আকরাম হোসেন। সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

নিহতের বড় ভাই আমিনুল ইসলাম জানান, আমরা বুঝতে পারছি না, আমার ছোট ভাই আকরাম কেন বিষপান করলো। তবে সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বিষপানে আত্মহত্যার ঘটনাটি সত্য। আমরা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আকরাম হোসেন কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তার হঠাৎ এভাবে চলে যাওয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় হ্যারি কেইন
  • ০২ জুলাই ২০২৬
জেলের ছদ্মবেশে মাদককারবারি, জালে মিলল ৫ কোটি ১০লাখ টাকার ইয…
  • ০২ জুলাই ২০২৬
লুকাকুকে বেঞ্চে রেখেই সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের একাদশ ঘো…
  • ০২ জুলাই ২০২৬
মিয়ানমারে ১০ বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতিকে মহানগর শিবির নেতা— ‘একদম চাপ দিয়া তেলাপো…
  • ০২ জুলাই ২০২৬
গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রধান আসামি মুকুল …
  • ০২ জুলাই ২০২৬