মোবাইলে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের ২ দিন পর মিলল নববধূর লাশ

২৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৭ PM
রিয়া আক্তার

রিয়া আক্তার © সৌজন্যেপ্রাপ্ত

বিয়ের দুই দিন পর টাঙ্গাইলের সখীপুরে রিয়া আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তামজিদ মোমেন তনয় বলেন, ‘প্রাথমিক সুরতহাল তদন্তে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবুও লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

নিহত রিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী নীরব মিয়ার সদ্য বিবাহিত স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে সখীপুর উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী নীরব মিয়ার (২৭) সঙ্গে রাজবাড়ীর কালুখালী উপজেলার আমিরুল শাহর মেয়ে রিয়া আক্তারের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়।

নীরব সৌদি আরব থাকা অবস্থায়ই রিয়া তাঁর বাড়িতে আসা-যাওয়া শুরু করেন। ১৬ এপ্রিল নীরব মিয়া সৌদি আরব থেকে দেশে ফিরে সরাসরি প্রেমিকা রিয়ার বাড়িতে ওঠেন।

২৩ এপ্রিল বুধবার পারিবারিকভাবে বিয়ে করে তাঁরা সখীপুরে ফিরে আসেন। গতকাল শুক্রবার বিকেলে রিয়া তাঁর বাবাকে স্বামীর বাড়ি থেকে বিদায় দিয়ে নিজের ঘরেই অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ ভেতর থেকে দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাঁকে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে বেড়া কেটে ঘরে প্রবেশ করলে ওই নববধূর ঝুলন্ত লাশ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নববধূ রিয়ার মৃত্যুতে স্বামী নীরব মিয়া বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

 

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬