ইয়াবাসহ স্বামী স্ত্রী মেয়ে গ্রেপ্তার

২৬ এপ্রিল ২০২৫, ০২:১২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৮ PM
আটক তিন জন

আটক তিন জন © সংগৃহীত

হবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশনের কাছে একটি বাসায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে আটক করেছে সেনাবাহিনী। 

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
এর আগে শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক কেরে। 

আটককৃতরা হলেন- নোয়াপাড়া গ্রামের  শাহজাহান মিয়া( ৪৫) তার স্ত্রী রিয়া বেগম (৩৮) ও তাদের মেয়ে বকুল (১৭)। তাদেরকে রাতেই শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ডিউটি অফিসার মো. লাল মিয়ার কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬