ভাই ঘরের তালা খুলে দেখেন ভেতরে বোনের গলাকাটা লাশ 

২৫ এপ্রিল ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
তানজিনা বেগম

তানজিনা বেগম © সৌজন্যেপ্রাপ্ত

চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম তানজিনা বেগম (২৩)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে পুলিশ পতেঙ্গা থানার খালপাড় এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত নারীর স্বামী হৃদয় মিয়া। তাঁরা দুজনই পোশাক কারখানার শ্রমিক। বাড়ি নেত্রকোনায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পতেঙ্গার খালপাড় এলাকার একটি ভবনের নিচতলার ভাড়া বাসায় তানজিনার সঙ্গে দুই ভাইও থাকতেন। ভাইয়েরাও পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল রাতে তানজিনার এক ভাই কারখানা থেকে ফিরে বাসা তালাবদ্ধ দেখেন। তিনি আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এসে তালা খোলেন। বাসায় প্রবেশের পর রক্তাক্ত অবস্থায় মেঝেতে তানজিনার লাশ পড়ে থাকতে দেখেন তিনি।

ওসি আরও বলেন, তানজিনার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত তানজিনার ভাই মিজানুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। তানজিনাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।

 

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬