নিখোঁজের দুই দিন পর নারীর লাশ উদ্ধার

২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM

© ফাইল ফটো

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া এলাকায় দুই দিন নিখোঁজ থাকার পর মোছাঃ খালেদা বেগম (৩৮) নামের এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

আাজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে ব্রহ্মপুত্র নদসংলগ্ন একটি চরের মরিচখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।  

নিহত খালেদা বেগম কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের মো. কাজল মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী। তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা বেগম গত বুধবার (২৩ এপ্রিল) থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তার খুঁজে পেতে ব্যর্থ হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  

শুক্রবার সকালে স্থানীয়রা ডাকপাড়া গুচ্ছগ্রামের পাশের মরিচখেতে একটি বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

নিহতের পরিবারটি ঘটনাস্থলে গিয়ে লাশটি খালেদা বেগমের বলে শনাক্ত করেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।  

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, লাশটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

রেস্টুরেন্ট-মুদিখানা-টিন ও রড সিমেন্টের দোকানসহ ১৬ ব্যবসায় …
  • ২৪ জুন ২০২৬
বদলির তথ্য চূড়ান্ত অনুমোদনে হার্ডকপি চাইল মাউশি
  • ২৪ জুন ২০২৬
ম্যানেজারের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, রেস্টুরেন্টে…
  • ২৪ জুন ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরের মূল চালিকাশক্তি হবে প্রশিক্ষিত শিক্ষ…
  • ২৪ জুন ২০২৬
পে-স্কেল নিয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করল সচিব কমিটি
  • ২৪ জুন ২০২৬
ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরো…
  • ২৪ জুন ২০২৬