চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

২৪ এপ্রিল ২০২৫, ০৪:২২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
আসামি মো. নয়ন

আসামি মো. নয়ন © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা থানার আলোচিত মানিক হত্যা মামলার পলাতক আসামি মো. নয়নকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৩ এপ্রিল) রাতে র‌্যাব-৭ (চট্টগ্রাম) ও র‌্যাব-৯ (সিলেট) এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালিত হয় সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকায়।

আসামী মোঃ নয়ন (৩২) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোঃ হাসানের পুত্র।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নয়নকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে আনোয়ারা থানার মানিক হত্যা মামলার আসামি বলে স্বীকার করে। তার বিরুদ্ধে ১৮ মার্চ আনোয়ারা থানায় দায়ের করা ২২ নম্বর মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সিনা টান করে বলবেন 'বাড়ি টুঙ্গিপাড়া': এমপি জিলানী
  • ১০ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • ১০ মার্চ ২০২৬
ভারত থেকে পাইপলাইনে দেশে তেল সরবরাহ শুরু
  • ১০ মার্চ ২০২৬
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আ…
  • ১০ মার্চ ২০২৬
৩ দিন ধরে নিখোঁজ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ব…
  • ১০ মার্চ ২০২৬
শিক্ষামন্ত্রীর এপিএস হলেন ওমর ফারুক দেওয়ান
  • ১০ মার্চ ২০২৬
close