দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাজমিস্ত্রীর দুই হাতের কবজি বিচ্ছিন্ন

২৪ এপ্রিল ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
সিংড়া থানা, নাটোর

সিংড়া থানা, নাটোর © সংগৃহীত

নাটোরে ইসরাফিল নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সিংড়া উপজেলার হাতিয়ানদহ এলাকায় এ ঘটনা ঘটে।

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা তাইজুল ইসলামের সঙ্গে  রাজমিস্ত্রির কাজ করতেন ইসরাফিল। বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়। এ সময় ইসরাফিলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাকে রাস্তার ধারে দুই হাত কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত জানান, কোনো ধারালো অস্ত্র দিয়ে রোগীর দুই হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়েছে। এ অবস্থায় সকাল ৭টার দিকে রোগীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। সম্পূর্ণ তদন্তের পরে ঘটনার বিষয়বস্তু নিশ্চিত করা হবে। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। 

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close