দ্য ডেইলি ক্যাম্পাসের সাংবাদিকের ওপর হামলা, ইউজিসির ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

২৪ এপ্রিল ২০২৫, ০২:১০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০২:২৭ PM
মোহাম্মদ মামুনুর রশিদ খান, আমিনুল ইসলাম খোকন, মো. জামাল উদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমান

মোহাম্মদ মামুনুর রশিদ খান, আমিনুল ইসলাম খোকন, মো. জামাল উদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভবনের ভেতরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ভুক্তভোগী সাংবাদিক মো. শিহাব উদ্দিন মামলাটি করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী শিহাব উদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা। তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাসের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

মামলার আসামিরা হলেন ইউজিসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুনুর রশিদ খান, অফিস সহায়ক আমিনুল ইসলাম খোকন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. জামাল উদ্দিন এবং চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত পরিচালক) মো. মোস্তাফিজুর রহমান।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মো. আরিফ হোসেন সাগর বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় সিএমএম কোর্টে মামলা হয়েছে। আদালত ঘটনাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।’

মামলা সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ বাদী মামলার আসামিদের বিরুদ্ধে প্রাপ্যতার অতিরিক্ত অর্থ ঋণ হিসেবে নেওয়ার ঘটনা নিয়ে সংবাদ প্রচার করেন। পরে গত ১৯ মার্চ সংবাদ সংগ্রহে ইউজিসিতে গেলে সেখানে ‘মব’ সৃষ্টি করে তার ওপর হামলার ঘটনা ঘটে।

এ সময় ভুক্তভোগী সাংবাদিককে হত্যাসহ দেখে নেওয়ার হুমকি দেন মামলার আসামিরা।

ট্যাগ: মামলা
একদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
  • ২৭ জুন ২০২৬
রাতে চলাচলে প্রক্টর অফিসের নীতিমালা ফেসবুকে পোস্ট, সমালোচনা…
  • ২৭ জুন ২০২৬
সংসদে ধন্যবাদের জবাবে উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও জনগণের…
  • ২৭ জুন ২০২৬
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
  • ২৭ জুন ২০২৬
আলজেরিয়া কি পারবে ৪৪ বছর আগের ‘পাতানো ম্যাচের’ প্রতিশোধ নিতে
  • ২৭ জুন ২০২৬
মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধ…
  • ২৭ জুন ২০২৬