জুলাই আন্দোলনে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন

২৩ এপ্রিল ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

জুলাই আন্দোলনে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া ও আসামিপক্ষে ছিলেন আজহারুল হক।

এ বিষয়ে  অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূইয়া বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় ৬০-৬৫ জনকে হাইকোর্ট জামিন দিয়েছেন। তাদের জামিনের বিরুদ্ধে চেম্বারে আদালতে যাওয়া হবে কিনা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। 

প্রসঙ্গগত, জুলাই আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১১৫ আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হলে গত ৬ এপ্রিল ৮৩ জন ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। তিনজন পালিয়ে যাওয়ায় ৬১ জনকে কারাগারে পাঠানো হয়।

নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬