জামায়াত নেতা আজহারুলের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি পেছাল

২২ এপ্রিল ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩০ PM
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম © ফাইল ছবি

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আপিল শুনানি পেছাল। পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ৬ মে। 

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) এ টি এম আজহারের আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে কার্যতালিকায় ২৮ নম্বরে ছিল। পরে এ দিন নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত।
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম।

এর আগে এ টি এম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে।

আরও পড়ুন: মেয়েকে নিয়ে শহরে থাকা কষ্টকর, গ্রামে যাওয়ারও উপায় নেই নাজমুলের স্ত্রীর

মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা।
 
২০১৯ সালের ২৩ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close