৩০ বস্তা সরকারি চাল সরাচ্ছিলেন কৃষক দল নেতা, ধরা পড়ে হলেন বহিষ্কার

২২ এপ্রিল ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩০ PM
উদ্ধার করা সরকারি চাল

উদ্ধার করা সরকারি চাল © টিডিসি ফটো

পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দল নেতা সেলিম রেজাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেলে কৃষক দলের উপজেলা শাখার সভাপতি আখিরুজ্জামান মাসুম  ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে অষ্টমনিষা ইউনিয়ন শাখা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা পার্শ্ববর্তী চাটমোহর উপজেলায় সরকারি ৩০ বস্তা চালসহ আটক হলে তিনি পালিয়ে যান। 

বিষয়টি সামাজিক যোগাযেগমাধ্যমে ভাইরাল হলে যাচাই করে সেখানে অষ্টমনিষার  ইউনিয়ন শাখার কৃষক দলের আহবায়ক সেলিম রেজার সংশ্লিষ্টতা পাওয়া যায়। জানা গেছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউল অষ্টমনিষা থেকে অটো ভ্যানযোগে নিয়ে যাচ্ছিলেন। চাটমোহরের নতুন বাজার এলাকায় সাধারণ জনতা সরকারি সীলমোহরযুক্ত বস্তায় চালসহ অটো ভ্যান আটক করে ইউএনওকে খবর দেন। 

খবর পেয়ে ইউএনও মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে হাজির হলে চাল রেখে কৃষক দল নেতা পালিয়ে যান। পরে তিনি চালগুলো সাধারণ জনতার মধ্যে বিক্রি করে সরকারি ফাণ্ডে টাকা জমা করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সিধান্ত মোতাবেক ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দল নেতা সেলিম রেজাকে  বহিষ্কার হয়।

আরো পড়ুন: পারভেজ হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী বহিষ্কার

ঘটনার বিষয়ে অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সেলিম রেজা বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো গ্রহীতা সাধারণ মানুষের নিকট থেকে তিনি ক্রয় করেছেন।

ইউএনও মুসা নাসির চৌধুরী বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউল স্থানীয় জনতার আটক করলেও গাড়িচালক ছাড়া সেখানে মালিককে পাওয়া যায়নি। তাই চাউলগুলো জনতার মধ্যে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া সিদ্ধান্ত নেয়া হয়।

দল থেকে বহিষ্কারের বিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে চাল সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের আরো কেউ জড়িত আছে কিনা, তা জানতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬