খাগড়াছড়িতে অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান

২১ এপ্রিল ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪০ PM

© সংগৃহীত

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সাড়াশি অভিযান চলমান রয়েছে। অভিযানে দুর্গম এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। 

সোমবার (২১ এপ্রিল) সকালে জেলা সদরের দুর্গম ভাইবোনছড়ার সুরেন্দ্র কার্বারিপাড়া ও পূর্ণ কার্বারিপাড়ায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসিত) গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়।

এই সময় গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফের ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্বারকৃত সরঞ্জামের মধ্যে আরও রয়েছে, ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি, মোবাইল প্রভৃতি।

জানা গেছে, অভিযানের সময় ৭ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। 

এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জন।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬