মুখে কালো কাপড় বেঁধে আ.লীগের ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার

২১ এপ্রিল ২০২৫, ১০:১০ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৭ PM
 ইনসেটে  মো. রবিন

ইনসেটে মো. রবিন © সংগৃহীত

কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় মো. রবিন নামে এক  যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। 

জানা গেছে, রবিন  মুকসেদপুর এলাকার রজব আলীর ছেলে। সে লতিবাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, রবিন মেম্বারের নেতৃত্বে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সগড়া বিশ্বরোড এলাকায় মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইসিটি ট্রাইবুনালে শেখ হাসিনা ও অন্য নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি লেখা একটি ব্যানারকে সামনে রেখে এ বিক্ষোভ মিছিল করেন তারা। 

বিএনপির নেতাকর্মীরা জানান, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এলাকার নিরীহ লোকজনের জায়গা-জমি জোরপূর্বক দখল করে প্লট ব্যবসা করেন রবিন। এখন সে প্রচুর টাকার মালিক। 

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রবিবার দুপুরে রবিন মেম্বারের ইন্ধনে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়। তিনি গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার সন্দেহভাজন আসামি। সোমবার (২১ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬