রাতে ছিনতাইকালে টহলরত পুলিশের হাতে আটক দুই যুবক

২০ এপ্রিল ২০২৫, ০৮:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আটক দুই যুবক

আটক দুই যুবক © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া এলাকায় রাতের আঁধারে এক পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোড়পাড়া বিশ্বাসবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তবিবর রহমান (৫৮) গোড়পাড়া ফকিরতলার বাসিন্দা এবং পেশায় পান ব্যবসায়ী। আটককৃতরা হলেন- গোড়পাড়া সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে সবুজ হোসেন (২৮) ও নজরুল ইসলামের ছেলে টিটু মিয়া (২৩)।

পুলিশ জানায়, রাতের সময় ব্যবসা শেষে নগদ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুই যুবক তবিবরের পথরোধ করে। এরপর তার ওপর হাসুয়া ও চাকু উঁচিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেন।

তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ঘটনার পরপরই আমরা ব্যবস্থা নিই এবং অভিযুক্তদের আটক করতে সক্ষম হই। ইতোমধ্যে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬