শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

১৯ এপ্রিল ২০২৫, ১১:৪২ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে ‘রেড নোটিশ’ জারির জন্য আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। 

রেড নোটিশ জারির আবেদনের তালিকায় থাকা অন্যরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আ ক ম মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ। 

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর বলেন, আদালত, প্রসিকিউশন ও তদন্তকারী সংস্থার আহ্বানে এই আবেদন করা হয়েছে। রেড নোটিশ জারির বিষয়টি এখন ইন্টারপোলে প্রক্রিয়াধীন।  

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬