ধূমপান ইস্যুতে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকু পুলিশ হেফাজতে

১০ মার্চ ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ PM
আটক রিংকু

আটক রিংকু © সংগৃহীত

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করাকে কেন্দ্র করে দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটচনায় রিংকু নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল রবিবার রাতে লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আজ সোমবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ বলছে, রিংকুকে গ্রেপ্তার নয়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত ১ মার্চ সন্ধ্যার সময় মোহাম্মদপুরের আসাদগেটের কাছে আড়ং গলির পেছনে এক তরুণী ধূমপান করতে থাকলে স্থানীয় লোকজন সেটি দেখে ওই তরুণীর উদ্দেশে উচ্চবাচ্য করেন। এ হট্টগোলের খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এরপর উত্ত্যক্তকারীর বিচার চেয়ে বেশ কদিন সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে নারী অধিকার কর্মীদের।

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬