সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রিমান্ডে

২৩ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পদাক ও ঢাকা কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক আল্লামা ইকবালকে (৩৫) দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। 

ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর আশরাফুল ওমর তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর পল্টন থানাধীন ইস্টার্ন প্লাস শপিং মলের পেছন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ঢাকার নিউমার্কেট থানাধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা (বিসিআইএসআর) পরিষদে ভাংচুর ও অগ্নিসংযোগ করে এজাহারনামীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফলে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ মিয়া বাদি হয়ে গত ২৫ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬