গণঅধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলার অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেপ্তার

০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM

© ফাইল ছবি

কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চিকিৎসাধীন আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ (সোমবার) দুপুর ১২টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

জানা যায়, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে করা মামলার কয়েকজন অভিযুক্ত এই হাসপাতালে চিকিৎসাধীন জেনে সেখানে অবস্থান নেন গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সেখানে সেনাবাহিনীর সহায়তায় চিকিৎসাধীন দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ছাত্রদল নয়, অন্য একটি সংগঠনের কর্মীরা হামলা করেছে: ভোল পাল্টালেন ফারুক

পুলিশ জানায়, মামলার এজাহারে নাম থাকার কারণে গ্রেপ্তারকৃতদের আইন অনুযায়ী হেফাজতে নেয়া হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে চিকিৎসাধীন আন্দোলনকারীরা প্রতিবাদ জানায় এবং তাদের দাবি না মানলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয়।

এর আগে, গত শনিবার (৪ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা চালানো হয়। হামলার পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদল তার ওপর হামলা করেছে। পরবর্তীতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা তার ওপর হামলা করেছেন বলে দাবি করেন ফারুক।

উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: কাঠগড়ায় দাঁ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষিকার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩০ শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে রাবিপ্রবির বাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে কী পড়ানো হচ্ছে, ভিডিও কলে মনিটরিং করবে মাউশি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9