এইচএসসিতে ফেল, প্রেমিকাকে হারানোর ভয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা!

১৫ অক্টোবর ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আব্দুল্লাহ আল নোমান

আব্দুল্লাহ আল নোমান © ফাইল ফটো

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফেল করায় আব্দুল্লাহ আল নোমান নামের এক পরীক্ষার্থীর আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধার সদর উপজেলার কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল নোমান কোমরপুর গ্রামের জিল্লুর রহমান মণ্ডলের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাইবান্ধা সাদুল্যাপুর সরকারি কলেজের লেখাপড়া করতেন। তিনি এই কলেজে বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র ছিল।

এদিকে, আজ আব্দুল্লাহ আল নোমান এইচএসসি পরীক্ষার ফলাফল অনলাইনে থেকে জানার পরপরই দুপুরে বাড়িতে এসে ঘর ফাঁকা পেয়ে গলায় ফাঁস দেয়। এ সময় তার মা কিস্তি দিতে এলাকার এক বাড়িতে যায় এবং তার বাবা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এরপর তার বাবা ঘরে এসে দেখে গলায় ফাঁস দিয়েছে সে। তখন তাকে অজ্ঞান অবস্থায় পান তিনি। পরে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, পরীক্ষায় ভালো ফলাফল করে চাকরি করতে পারলে এক মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার। ফলাফল খারাপ হওয়ায় প্রেমিকাকে হারানোর ভয়ে ও বিভিন্ন মানসিক চাপ সহ্য না করতে পেরে এই ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তারা।

তবে স্বজনরা বলেন, এক বিষয়ে ফেল করায় সেই ঘটনা ঘটায়। এছাড়া অন্য কোন ঘটনা এরসঙ্গে সম্পৃক্ত নেই। ইসলামের রীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন হচ্ছে।

এ বিষয়ে সদর থানার ওসি মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, নিহতের বাবার অভিযোগে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬