সিলেটে স্কুলবাসে আগুন দিল দুর্বৃত্তরা

২৬ নভেম্বর ২০২৩, ০৯:১৬ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
আগুনে ক্ষতিগ্রস্ত বাস

আগুনে ক্ষতিগ্রস্ত বাস © সংগৃহীত

সিলেটে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয় গ্যাস অফিসের আনসার সদস্যরা ও স্ট্যান্ডের শ্রমিকরা বালি ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনে বাসের কয়েকটি আসন (সিট) পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সিলেট মহানগর পুলিশ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-২২২০) স্থানীয় স্ট্যান্ডের পার্বতী জালালাবাদ গ্যাস অফিসের সামনে রাখা ছিল। কে বা কারা বাসের একটি গ্লাস ভেঙে ভেতরে আগুন লাগিয়ে দেয়। যারা আগুন দিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এর আগে গত বুধবার রাতে সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বগির ১৬টি আসনের ক্ষতিগ্রস্ত হয়। নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে রেল পুলিশ।

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬