রামপুরায় বাসের ধাক্কায় চীনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

১৩ জুলাই ২০২৩, ০৬:১৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ভিক্টর ক্ল্যাসিক বাস

ভিক্টর ক্ল্যাসিক বাস © ফাইল ছবি

রাজধানীর রামপুরায় রাস্তা পারাপারের সময় ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি চীনের বেসরকারি নর্থ ইলেকট্রনিক পাওয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলের দিকে রামপুরা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসানের বড় ভাই ইমরান জানিয়েছেন, আমার ভাই চীনের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। রামপুরা ব্রিজের সামনে রাস্তা পারাপারের সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস আমার ভাইকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন—জানান নিহত শিক্ষার্থী জাহিদ হাসানের বড় ভাই ইমরান।

তিনি আরও বলেন, আমরা ডেমরা এলাকায় থাকি। আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর গ্রামে। বাসটি পুলিশ হেফাজতে আছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তাদের জানিয়েছি।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬