বাসায় ঢুকে মা ও স্কুলপড়ুয়া মেয়েকে কুপিয়ে হত্যা

১৪ জুন ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM

© ফাইল ছবি

নোয়াখালীর মাইজদীতে বাসায় ঢুকে মাও তার স্কুলপড়ুয়া মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কোনও কারণ জানাতে পারেনি পুলিশ। আজ বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কচি মিয়ার বাসা। সেই বাসার দ্বিতীয় তলায় ঢুকে কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম ও তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে কুপিয়ে হত্যা করে। নূর নাহার বেগম ঘটনাস্থলে মারা যান।

স্থানীয়রা প্রিয়ন্তীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে জড়িত এক যুবককে পালিয়ে যেতে এলাকাবাসী আটক করে। আটক আলতাফ হোসেন নামের ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়।

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের স্বামী সহ অন্য স্বজনেরা তাৎক্ষণিক পুলিশকে এ হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি।

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬