ফ্যানে ঝুলছিল মেডিকেল কলেজছাত্রের নিথর দেহ

২৪ এপ্রিল ২০২৩, ১০:২১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
রিয়াজুল ইসলাম শুভ

রিয়াজুল ইসলাম শুভ © সংগৃহীত

পঞ্চগড়ে রিয়াজুল ইসলাম শুভ (২৭) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। রিয়াজুল পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়ার বাসিন্দা ছিলেন।

তিনি জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমানের ছেলে। জানা গেছে, ২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন রিয়াজুল। ইন্টার্নশিপ শেষে রংপুরে একটি বেসরকারি মেডিকেলে চাকরি নেন।

একই কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে গত বছর তার বিয়ে হয়। তবে এর পরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। রোববার সন্ধ্যায় পুলিশ ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দিন বলেন, এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে বলে জানান তিনি।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬