কাভার্ডভ্যান চাপায় স্বপ্নভঙ্গ নর্থ সাউথ ছাত্রীর

০১ এপ্রিল ২০২৩, ১১:০০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
কাভার্ডভ্যান চাপায় ছাত্রী নিহত

কাভার্ডভ্যান চাপায় ছাত্রী নিহত © সংগৃহীত

কাভার্ডভ্যান চাপায় রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  

শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। সানজিদার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তিনি ওই এলাকার আবু তাহেরের মেয়ে। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন তিনি। 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। এ ঘটনায় কাভার্ডভ‍্যান চালক ও পাঠাও চালকসহ তিন জনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।

কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে মোটরসাইকেলে (রাইড শেয়ারিং) করে বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন ওই শিক্ষার্থী।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬