টয়লেটে ছাত্রের ঝুলন্ত লাশ, কর্তৃপক্ষ বলছে আত্মহত্যা

১৪ মার্চ ২০২৩, ০৯:১৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
চট্টগ্রামে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার © প্রতীকী ছবি

চট্টগ্রামের চকবাজার থানার মেহেদীবাগ এলাকার একটি মাদ্রাসা থেকে সাবিব শাইয়ান (১০) নামে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) দারুস সূফ্ফাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার চতুর্থ তলার টয়েলেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাইয়ান কুমিল্লার লাকসাম উপজেলার মশিউর রহমান চৌধুরীর ছেলে। সে মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। শহরের বাগমনিরাম পল্টন রোডে বসবাস করেন তারা। 

মশিউর রহমান চৌধুরী বলেন, প্রতিদিন সকালে সে মাদ্রাসায় যেতো। রাত ৯টার দিকে বাসায় আনা হতো। সকালে সুস্থ-স্বাভাবিক সাবিবকে মাদরাসায় রেখে গিয়েছিলেন।

চকবাজার থানার ওসি মঞ্জুর কাদের মজুমদার বলেন, মাদ্রাসার বাথরুমে শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে  কর্তৃপক্ষ। তার গলায় চিহ্ন আছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬