প্রশ্নফাঁসের ঘটনায় আটক বিমানের পাঁচ কর্মকর্তা ৬ দিনের রিমান্ডে

২২ অক্টোবর ২০২২, ০৯:১৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
প্রশ্নফাঁসের ঘটনায় আটক বিমানের পাঁচ কর্মকর্তা ৬ দিনের রিমান্ডে

প্রশ্নফাঁসের ঘটনায় আটক বিমানের পাঁচ কর্মকর্তা ৬ দিনের রিমান্ডে © সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আটক গ্রেফতার পাঁচ কর্মকর্তাকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২২ অক্টোবর) দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।

এরপর রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।

আরও পড়ুন: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। এই ঘটনায় আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ, ও মাহফুজুল আলম নামে বিমানের এই ৫ কর্মকর্তাকে রাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬