হানিমুনে গিয়ে স্বামীকে মারধর, নববধূ গ্রেফতার

২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫ AM
গ্রেফতারকৃত নয়নি (ছদ্মনাম) ও নোমান

গ্রেফতারকৃত নয়নি (ছদ্মনাম) ও নোমান © সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে পালানো নববধূকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বরগুনা থেকে প্রেমিকসহ তাকে গ্রেফতার করা হয়।

জানা যায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রবাসী স্বামী মনিরুল ইসলামের (৩৫) সাথে হানিমুনে যান তিনি। সেদিন রাতে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টের ফ্রাই মার্কেটের কাছে তার কথিত প্রেমিক লোকজন নিয়ে মনিরুল ইসলামকে বেধড়ক মারধর করে।

এরপর বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে নোমানের (২৪) সঙ্গে পালিয়ে যান সেই নববধূ। তিনি বরগুনা সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে নয়নি (ছদ্মনাম)। তালতলীতে নোমানের দুলাভাইয়ের বাড়িতে আত্মগোপন করেন তারা।

আরও পড়ুনঃ ঢাবি ভিসির সঙ্গে সাক্ষাৎ নিয়ে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি

সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ সেখান থেকে তাদের গ্রেফতার করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামীকে মারধর শেষে পালিয়ে যাওয়া সেই গৃহবধূ পরকীয়া প্রেমিকসহ তালতলীতে আত্মগোপন করে। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে। মহিপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। গ্রেফতারদের মহিপুর থানায় পাঠানো হবে।

দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬
নিজেদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিল রোমান…
  • ১৪ আগস্ট ২০২৬
রক্তে শর্করা নামলেই বিপদ! ডায়াবেটিকদের সঙ্গে কেন জরুরি খাবা…
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬