ট্রাকের ধাক্কায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রী অনন্যা আইসিইউতে

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৭ AM
রাজধানীতে ট্রাকের ধাক্কায় আহত ছাত্রী অনন্যা মারা গেছেন

রাজধানীতে ট্রাকের ধাক্কায় আহত ছাত্রী অনন্যা মারা গেছেন © প্রতীকী ছবি

রাজধানীর নতুন বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অনন্যা চৌধুরী ফুলকে (২১) আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আমেরিকান দূতাবাসের পেছনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজ বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ছাত্রীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

পথচারী আশফাক সুমন বলেন, রিকশা নিয়ে যাওয়ার সময় নর্থ ইন্ড কফি রোস্টারস-এর মিনি ট্রাকটি রিকশায় ধাক্কা দেয়। এতে অনন্যা পড়ে গিয়ে মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত পান। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাকে উপসম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন।

আরো পড়ুন: রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধাক্কা দিল ট্রাক

তার মামা আব্দুল মান্নান জানান, অনন্যা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। সকালে বাসা থেকে বের হন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য। দুপুরে ফেরার কথা ছিল। এর আগেই খবর পান, অনন্যা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

স্বজনরা জানান, অনন্যার মা ৮ বছর আগে মারা গেছেন। বাবা আব্দুল্লাহ চৌধুরী তাকে রেখে অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে পূর্ব বাসাবোতে খালা বেবি আক্তার ও মামা আ. মান্নানের বাসায় থেকে পড়ালেখা করছেন।

‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9