মাহমুদউল্লাহর নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ PM
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ © সংগৃহীত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরকে সামনে রেখে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। দলে আছেন নাসির হোসেন, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও রনি তালুকদারের মতো পরিচিত ক্রিকেটাররা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঘোষিত এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

সাবেক ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী ৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এবারের আসরে আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কয়েকজন তারকা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ইংল্যান্ডের মঈন আলী রয়েছেন।

৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টে অভিযান শুরু করবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় গড়াবে ম্যাচটি।

এরপর ৫ অক্টোবর ইংল্যান্ড, ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল।

বাংলাদেশ চ্যাম্পিয়নস স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।

ফ্লাইয়িং কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬